বিজ্ঞাপন

চীনের হোটেলে গোপন ক্যামেরার আতঙ্ক, সরাসরি সম্প্রচার পর্ন সাইটে

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৬ পিএম
চীনের হোটেলে গোপন ক্যামেরার আতঙ্ক, সরাসরি সম্প্রচার পর্ন সাইটে

চীনের শেনঝেনে একটি হোটেলে অবস্থানের পর হংকংয়ের বাসিন্দা এরিক ও তার সঙ্গী এমিলির জীবনে নেমে আসে ভয়াবহ দুঃস্বপ্ন। তিন সপ্তাহ পর এরিক অবাক হয়ে দেখেন, হোটেলে তাদের ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করে তা পর্নোগ্রাফি সাইটে সরাসরি সম্প্রচার করা হয়েছে। নিজের অজান্তে ধারণ করা ওই ভিডিও দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি।

এক দশক ধরে চীনে এই অবৈধ স্পাই-ক্যাম শিল্প সক্রিয় রয়েছে। বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, অন্তত ১৮০টি হোটেল কক্ষে গোপন ক্যামেরা বসিয়ে ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিষিদ্ধ ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এসব কনটেন্ট বিক্রি করা হয়। ‘একেএ’ নামের এক এজেন্ট মাসিক ৪৫০ ইউয়ানের বিনিময়ে সাবস্ক্রিপশন দিয়ে থাকেন, যেখানে কার্ড সোয়াইপ করলেই ক্যামেরা সক্রিয় হয়ে যায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারীরা এখন হোটেলে ওঠার পর তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছেন অথবা ক্যামেরা শনাক্তের উপায় খুঁজছেন। গত এপ্রিলে চীন সরকার হোটেলে গোপন ক্যামেরা পরীক্ষা বাধ্যতামূলক করলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না। হংকংভিত্তিক এনজিও রেইনলিলি জানিয়েছে, ভুক্তভোগীরা ভিডিও মুছে ফেলার জন্য আবেদন করলেও টেলিগ্রাম কর্তৃপক্ষ তা উপেক্ষা করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...