বিজ্ঞাপন

জুনের মধ্যে যুদ্ধ থামাতে চান ট্রাম্প, মিয়ামিতে বৈঠকের ডাক

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০০ পিএম
জুনের মধ্যে যুদ্ধ থামাতে চান ট্রাম্প, মিয়ামিতে বৈঠকের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জুনের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় চার বছর ধরে চলা এই সংঘাত অবসানে ওয়াশিংটন উভয় পক্ষের ওপর সময়সীমা বেঁধে দিয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিনরা আসন্ন গ্রীষ্মের শুরুর দিকেই যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছে এবং আগামী সপ্তাহে সম্ভাব্য মিয়ামিতে ত্রিপক্ষীয় আলোচনার জন্য উভয় দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি উভয় দেশ ১৫৭ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, কূটনৈতিক তৎপরতার ফলে এই বন্দী বিনিময় সম্ভব হয়েছে। তবে আবু ধাবিতে অনুষ্ঠিত পূর্ববর্তী আলোচনায় খুব একটা সাফল্য আসেনি, কারণ দুই পক্ষই তাদের দাবিতে অনমনীয় ছিল। রাশিয়া ইউক্রেনের শিল্পসমৃদ্ধ পূর্বাঞ্চল দখল করতে চায়, যা ইউক্রেনের সংবিধান অনুযায়ী অবৈধ এবং কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও এক বছরেরও বেশি সময় পার হলেও তেমন কোনো চুক্তি হয়নি। সমালোচকরা অভিযোগ করেছেন যে, ট্রাম্প পুতিনের প্রভাবে মস্কোর পক্ষ অবলম্বন করছেন। তবে জেলেনস্কি আশা করছেন, নতুন সময়সীমা ও আলোচনার মাধ্যমে যুদ্ধবন্দী বিনিময় অব্যাহত থাকবে এবং একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...