বালিতে অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার ৩৯ ভারতীয়
ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন দ্বীপ বালিতে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগে ৩৯ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার দ্বীপের দুটি ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
বালি পুলিশের প্রধান ড্যানিয়েল আদিত্যাজায়া জানান, গ্রেফতারকৃতরা পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিল। তারা গত বছরের শেষের দিক থেকে একটি অনলাইন বেটিং সাইট পরিচালনা করছিলেন, যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন রুপিয়াহ বা প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার আয় করতেন তারা। পর্যটন শহরের সুনাম আড়াল করে তারা এই অবৈধ কাজ চালিয়ে আসছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মুসলিম প্রধান দেশটিতে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এর সাথে জড়িত থাকার শাস্তি কঠোর। আটক ৩৯ জনের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি চারজনকে এখনও থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বালিতে অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার ৩৯ ভারতীয়
ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন দ্বীপ বালিতে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগে ৩৯ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত মঙ্গলবার দ্বীপের দুটি ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
বালি পুলিশের প্রধান ড্যানিয়েল আদিত্যাজায়া জানান, গ্রেফতারকৃতরা পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিল। তারা গত বছরের শেষের দিক থেকে একটি অনলাইন বেটিং সাইট পরিচালনা করছিলেন, যার মাধ্যমে প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন রুপিয়াহ বা প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার আয় করতেন তারা। পর্যটন শহরের সুনাম আড়াল করে তারা এই অবৈধ কাজ চালিয়ে আসছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মুসলিম প্রধান দেশটিতে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এর সাথে জড়িত থাকার শাস্তি কঠোর। আটক ৩৯ জনের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি চারজনকে এখনও থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…