মালয়েশিয়ায় বিলবোর্ডে কাজের সময় ক্রেনচাপায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক। গত শুক্রবার রাতে বিজ্ঞাপনী ফলক বা বিলবোর্ডে কাজ করার সময় একটি স্পাইডার লিফট ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়। নিহত ব্যক্তি ওই ক্রেনটির চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে ক্রেনটি চালানোর সময় সেটি ফুটপাতের সাথে আটকে যায়। এর পরপরই ক্রেনটি ভারসাম্য হারিয়ে রাস্তায় উল্টে পড়ে এবং এর নিচে চাপা পড়েন ওই শ্রমিক। এই ঘটনায় ক্রেনটির নিচে দুটি গাড়ি চূর্ণ-বিচূর্ণ হলেও ভাগ্যক্রমে সেখানকার যাত্রীরা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তিনি নিহত বাংলাদেশি শ্রমিককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। বর্তমানে ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। কুয়ালামপুরে এই ধরনের ভারী যানবাহন চালানোর জন্য ওই প্রতিষ্ঠানের কোনো আইনগত অনুমতি বা লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ায় বিলবোর্ডে কাজের সময় ক্রেনচাপায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক। গত শুক্রবার রাতে বিজ্ঞাপনী ফলক বা বিলবোর্ডে কাজ করার সময় একটি স্পাইডার লিফট ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়। নিহত ব্যক্তি ওই ক্রেনটির চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে ক্রেনটি চালানোর সময় সেটি ফুটপাতের সাথে আটকে যায়। এর পরপরই ক্রেনটি ভারসাম্য হারিয়ে রাস্তায় উল্টে পড়ে এবং এর নিচে চাপা পড়েন ওই শ্রমিক। এই ঘটনায় ক্রেনটির নিচে দুটি গাড়ি চূর্ণ-বিচূর্ণ হলেও ভাগ্যক্রমে সেখানকার যাত্রীরা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তিনি নিহত বাংলাদেশি শ্রমিককে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। বর্তমানে ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। কুয়ালামপুরে এই ধরনের ভারী যানবাহন চালানোর জন্য ওই প্রতিষ্ঠানের কোনো আইনগত অনুমতি বা লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…