বিজ্ঞাপন

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে জবাব: মার্কিন ঘাঁটিই টার্গেট

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৮ পিএম
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে জবাব: মার্কিন ঘাঁটিই টার্গেট

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে তারা আমেরিকার মূল ভূখণ্ডে নয় বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, যার অংশবিশেষ পরে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইতিমধ্যেই ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। ওমানে দুই পক্ষের পরোক্ষ আলোচনার পর ট্রাম্প মনে করছেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী এবং আগামী সপ্তাহের শুরুতে ফের দুই পক্ষের বৈঠক হতে পারে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে, গত বছর জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান ‘মিডনাইট হ্যামার’ থেকে শিক্ষা নিয়েছে তেহরান। তবে আরাঘচির এই হুঁশিয়ারি পরিষ্কার করে যে, আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টার মধ্যেও ইরান যেকোনো সামরিক আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...