বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ: জুনের মধ্যেই শেষ হতে পারে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ: জুনের মধ্যেই শেষ হতে পারে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী জুন মাসের মধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত থামাতে আগ্রহী। এই লক্ষ্যে ওয়াশিংটন উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে বলেও তিনি জানান।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র সরকার প্রথমবারের মতো এমন পরিকল্পনার কথা জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে এক বৈঠকে মিলিত হবে। তিনি জানান, আমেরিকান প্রশাসন তাদের ইঙ্গিত দিয়েছে যে তারা চলতি জুনের মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটাতে চায়।

বিজ্ঞাপন

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এও স্পষ্ট করে দিয়েছেন যে, কিয়েভের সরাসরি অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সমঝোতা তারা কখনোই মেনে নেবে না। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে অন্য কোনো পক্ষের মধ্যে হওয়া চুক্তি তাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...