বিজ্ঞাপন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের জুন ডেডলাইন, মিয়ামিতে বৈঠকের প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০ পিএম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের জুন ডেডলাইন, মিয়ামিতে বৈঠকের প্রস্তাব

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ আগামী জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের এই নতুন উদ্যোগের কথা তাকে অবহিত করেছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার জন্য দুই পক্ষকে এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে মিলিত হওয়ার আমন্ত্রণ জানানো হতে পারে। জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়েছে যে, তারা চায় আগামী জুনের মধ্যেই এই সংঘাতের অবসান ঘটুক। এটিই প্রথমবারের মতো ওয়াশিংটন এমন একটি নির্দিষ্ট সময়সীমা এবং সরাসরি আলোচনার আয়োজনের প্রস্তাব দিলো।

বিজ্ঞাপন

তবে নিজ দেশের স্বার্থে কোনো আপস করতে রাজি নন জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য চুক্তি কিয়েভ মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে অন্য কোনো পক্ষের সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...