বিজ্ঞাপন

সাইফ আল-ইসলামের দাফন সম্পন্ন, বানি ওয়ালিদে হাজারো সমর্থকের ঢল

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩১ পিএম
সাইফ আল-ইসলামের দাফন সম্পন্ন, বানি ওয়ালিদে হাজারো সমর্থকের ঢল

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে শেষ শ্রদ্ধা জানাতে বানি ওয়ালিদ শহরে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার দাফন সম্পন্ন হয়েছে। ত্রিপোলি থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরে গাদ্দাফি পরিবারের অনুগতরা তাদের প্রিয় নেতার পুত্রকে বিদায় জানাতে উপস্থিত হন।

লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামের মৃত্যু গুলিবিদ্ধ হওয়ার কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার কার্যালয় জানায়, জিনতান শহরের বাড়িতে চার অজ্ঞাত বন্দুকধারী ঢুকে পড়লে তাদের সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানাজায় অংশ নিতে ৩০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়া সির্তে শহরের বাসিন্দা ৩৩ বছর বয়সী ওয়াদ ইব্রাহিম আবেগঘন কণ্ঠে বলেন, তারা এখানে এসেছেন তাদের স্বপ্ন ও ভবিষ্যতের প্রতীককে শেষবারের মতো দেখতে। ২০১১ সালে ন্যাটো হস্তক্ষেপে গাদ্দাফির পতনের প্রায় ১৫ বছর পরও তার পুত্রের এই জানাজায় বিপুল জনসমাগম দেশটির রাজনীতিতে গাদ্দাফি পরিবারের প্রভাব এখনও অনেকটাই অটুট রয়েছে কিনা তা নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...