বিজ্ঞাপন

রয়টার্সকে তারেক: জনগণ গ্রহণ করলে সবার রাজনীতি করার অধিকার

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০২ পিএম
রয়টার্সকে তারেক: জনগণ গ্রহণ করলে সবার রাজনীতি করার অধিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গে বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে এবং তাদের স্বাগত জানায়, তবে সংবিধান অনুযায়ী তাদের রাজনীতি করার পূর্ণ অধিকার রয়েছে। তিনি আসন্ন নির্বাচনে তার দলের জয় নিশ্চিত করে বলেন, জনগণের সমর্থনের ওপর ভিত্তি করেই আগামী সরকার গঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের পর তাদের মূল প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সাথে কোনো জোট সরকার গঠনের পরিকল্পনা তাদের নেই। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিচারিক আদালত কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ এবং ভারতে তার আশ্রয় নেওয়ার ঘটনা দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, এই পরিস্থিতি চীনের মতো শক্তিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের প্রতি একনিষ্ঠ নয় বরং নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে বন্ধুত্ব স্থাপন করবে। সরকার গঠিত হলে দেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে তাদের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...