বিজ্ঞাপন

বিরল প্রাণী রক্ষায় নিউজিল্যান্ডের বড় পদক্ষেপ, ২০৫০ সালের মধ্যে নির্মূল হবে বন্য বিড়াল

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪২ পিএম
বিরল প্রাণী রক্ষায় নিউজিল্যান্ডের বড় পদক্ষেপ, ২০৫০ সালের মধ্যে নির্মূল হবে বন্য বিড়াল

বাস্তুতন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং বিপন্ন প্রজাতির প্রাণী রক্ষায় নিউজিল্যান্ড সরকার এক অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছে। দেশটির সংরক্ষণমন্ত্রী তামা পোতাকা ঘোষণা দিয়েছেন যে, ২০৫০ সালের মধ্যে সারা দেশ থেকে বন্য বিড়ালদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। সরকারের ‘প্রিডেটর-ফ্রি ২০৫০’ কৌশলগত পরিকল্পনার আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে বন্য বিড়ালদের প্রকৃতির জন্য ‘নিষ্ঠুর ঘাতক’ হিসেবে অভিহিত করা হয়েছে।

বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় আড়াই কোটিরও বেশি বন্য বিড়াল রয়েছে, যারা বারবার দেশীয় পাখি, বাদুড়, টিকটিকি ও পোকামাকড়ের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওহাকুন এলাকায় মাত্র এক সপ্তাহে ১০০টিরও বেশি লেজওয়ালা বাদুড় এবং স্টুয়ার্ট দ্বীপে সাউদার্ন ডটারেল পাখির অস্তিত্ব সংকটাপন্ন করার পেছনে এই বিড়ালরাই মূলত দায়ী। এছাড়া এরা টক্সোপ্লাজমোসিস নামক মারাত্মক রোগ ছড়িয়ে ডলফিন, গবাদি পশু এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। এই সমস্যা সমাধানে সরকার বিষাক্ত টোপ ও স্প্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে, তবে পালিত বা পোষা বিড়াল এই আওতার বাইরে থাকবে।

বিজ্ঞাপন

যদিও অতীতে এমন পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তবে এবার দেশটির ৯০ শতাংশ মানুষ বন্য বিড়াল নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আগামী ২০২৬ সালের মার্চে এই বৃহৎ অভিযানের চূড়ান্ত কৌশল ও বিস্তারিত পরিকল্পনা সামনে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...