সৌদিতে উটের পাসপোর্ট: মরুভূমির বাহিনী পাচ্ছে নতুন পরিচয়
উট পালন খাতকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে এবার দেশের প্রায় ২২ লাখ উটের জন্য আলাদা পাসপোর্ট চালু করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে এই মূল্যবান প্রাণীদের সঠিক পরিচয় ও মালিকানা যাচাই করা সহজ হবে, যা খাতটির ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সৃষ্টি করবে।
দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাসপোর্টের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, সবুজ রঙের কভারের ওপর রয়েছে দেশের প্রতীক এবং একটি সোনালি রঙের উটের ছবি। সৌদি অর্থনীতিতে এই খাতের গুরুত্ব অপরিসীম, যা বছরে প্রায় দুই বিলিয়ন রিয়ালের অবদান রাখছে।

সৌদি আরবে উট শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি দেশটির জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয় দিবস বা ঐতিহাসিক কোনো অনুষ্ঠান উট ছাড়া যেন অসম্পূর্ণ। বিশ্বব্যাপী সাড়ে তিন কোটি উটের মধ্যে উল্লেখযোগ্য অংশই আরব অঞ্চলে, যেখানে সৌদি আরব অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদিতে উটের পাসপোর্ট: মরুভূমির বাহিনী পাচ্ছে নতুন পরিচয়
উট পালন খাতকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে এবার দেশের প্রায় ২২ লাখ উটের জন্য আলাদা পাসপোর্ট চালু করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে এই মূল্যবান প্রাণীদের সঠিক পরিচয় ও মালিকানা যাচাই করা সহজ হবে, যা খাতটির ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সৃষ্টি করবে।
দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাসপোর্টের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, সবুজ রঙের কভারের ওপর রয়েছে দেশের প্রতীক এবং একটি সোনালি রঙের উটের ছবি। সৌদি অর্থনীতিতে এই খাতের গুরুত্ব অপরিসীম, যা বছরে প্রায় দুই বিলিয়ন রিয়ালের অবদান রাখছে।

সৌদি আরবে উট শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি দেশটির জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয় দিবস বা ঐতিহাসিক কোনো অনুষ্ঠান উট ছাড়া যেন অসম্পূর্ণ। বিশ্বব্যাপী সাড়ে তিন কোটি উটের মধ্যে উল্লেখযোগ্য অংশই আরব অঞ্চলে, যেখানে সৌদি আরব অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…