বিজ্ঞাপন

মরুভূমির জাহাজের পাসপোর্ট: সৌদিতে ২২ লাখ উটের জন্য বিশেষ নথি

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৯ পিএম
মরুভূমির জাহাজের পাসপোর্ট: সৌদিতে ২২ লাখ উটের জন্য বিশেষ নথি

সৌদি আরবে এবার মানুষের পাশাপাশি পাসপোর্ট পাচ্ছে দেশটির মরুভূমির অতিথি উটরাও। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সৌদি আরবের প্রায় ২২ লাখ উটের জন্য আলাদা পরিচয়পত্র বা পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে উট পালন খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মালিকানা সংক্রান্ত বিরোধ নিরসনে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিছ এক ভিডিও বার্তায় এই পাসপোর্টের ডিজাইন দেখানো হয়েছে। নথিটির বাইরের অংশে সবুজ রঙের কভারে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং একটি সোনালি উটের ছবি স্থান পেয়েছে। এই পদক্ষেপ উট শিল্পকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে যা দেশটির অর্থনীতিতে বছরে দুই বিলিয়ন রিয়ালেরও বেশি অবদান রাখে। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিন কোটি উটের মধ্যে এক কোটি ৭০ লাখই আরব বিশ্বে অবস্থান করছে। আরব দেশগুলোর মধ্যে উটের সংখ্যায় শীর্ষে সোমালিয়া, এরপর রয়েছে সুদান ও মৌরিতানিয়া।

সৌদি আরবে উট কেবল একটি প্রাণী নয়, এটি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় দিবস বা ঐতিহাসিক কোনো অনুষ্ঠানে উটের উপস্থিতি ছাড়া আয়োজনটি যেন অসম্পূর্ণ মনে হয়। সেরা উটদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজনও সৌদি আরবে বেশ জনপ্রিয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...