বিজ্ঞাপন

সৌদি আরবের নতুন উদ্যোগ: লাখ লাখ উট পাচ্ছে নিজস্ব পাসপোর্ট

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৬ পিএম
সৌদি আরবের নতুন উদ্যোগ: লাখ লাখ উট পাচ্ছে নিজস্ব পাসপোর্ট

মরুভূমির দেশ সৌদি আরবে এবার অভিনব এক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে লাখ লাখ উটের জন্য আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশটির এই মূল্যবান প্রাণীদের উন্নতমানের ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের পরিচয় ও মালিকানা নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করা।

সৌদি সরকারের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই পাসপোর্টের নকশা প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সবুজ রঙের এই পাসপোর্টের কভারে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং সোনালি রঙের একটি উটের ছবি রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ডিজিটাল এই তথ্যভাণ্ডার গড়ে তোলার ফলে উট পালন খাতে স্বচ্ছতা আসবে এবং চুরি-ছিনতাই রোধে সহায়তা মিলবে।

বিজ্ঞাপন

অর্থনৈতিক দিক থেকেও এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে, যা দেশটির অর্থনীতিতে প্রতি বছর দুই বিলিয়ন রিয়ালেরও বেশি অবদান রাখে। উট এই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিন কোটি উটের মধ্যে আরব বিশ্বেই রয়েছে প্রায় এক কোটি ৭০ লাখ, যার মধ্যে সৌদি আরব অন্যতম।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...