বিজ্ঞাপন

সৌদিতে লাখ লাখ উটের জন্য পাসপোর্ট: মর্যাদা ও ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৩ পিএম
সৌদিতে লাখ লাখ উটের জন্য পাসপোর্ট: মর্যাদা ও ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

সৌদি আরবের মরুভূমির বিখ্যাত বাসিন্দা উটগুলো এবার পাচ্ছে নিজস্ব পরিচয়পত্র বা পাসপোর্ট। দেশটির সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রাণীদের আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার লক্ষ্যে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এই পদক্ষেপের মাধ্যমে উটের মালিকানা ও পরিচয় নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি করা হবে।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এই পাসপোর্টের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের কভারের ওপর সোনালি রঙের একটি উটের ছবি এবং দেশের প্রতীক রয়েছে। কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ শুধু পরিচয় নিশ্চিত করবে না, বরং এটি উট পালন খাতকে আরও বেশি লাভজনক ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে এবং এই খাতটি দেশটির অর্থনীতিতে বছরে প্রায় দুই বিলিয়ন রিয়াল অবদান রাখছে। সারা বিশ্বে প্রায় সাড়ে তিন কোটি উটের মধ্যে আরব অঞ্চলেই রয়েছে প্রায় এক কোটি ৭০ লাখ। আরব দেশগুলোর মধ্যে সোমালিয়া, সুদান ও মৌরিতানিয়ার পর উটের সংখ্যায় সৌদি আরবের অবস্থান অন্যতম।

উট সৌদি আরবের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয় দিবস বা যেকোনো ঐতিহাসিক অনুষ্ঠানে উটের উপস্থিতি ছাড়া আয়োজন যেন অসম্পূর্ণ থাকে। দেশটিতে নিয়মিত উটের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সুন্দর ও সুঠাম গঠনের অধিকারী উটগুলোকে পুরস্কৃত করা হয়। এই পাসপোর্ট প্রথা উট পালনকে একটি আধুনিক মাত্রা দিতে সাহায্য করবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...