সৌদি আরবে উটের পাসপোর্ট: ২২ লাখ প্রাণীর পরিচয়পত্র ইস্যু
মরুভূমির দেশ সৌদি আরবে এবার পাসপোর্ট পাচ্ছে লাখ লাখ উট। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে উট শনাক্তকরণ ও মালিকানা যাচাই করা সহজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় সবুজ রঙের এই পাসপোর্টের ওপর দেশটির প্রতীক এবং সোনালি রঙের একটি উটের ছবি দেখা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে, যারা বছরে দুই বিলিয়ন রিয়ালেরও বেশি অর্থনৈতিক অবদান রাখে। এই পদক্ষেপের ফলে দেশের অন্যতম মূল্যবান এই পশু সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি সম্ভব হবে, যা উট পালন খাতকে আরও কার্যকর করে তুলবে।

আরব সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিন কোটি উটের মধ্যে আরব জগতেই রয়েছে প্রায় দেড় কোটিরও বেশি। আরব দেশগুলোর মধ্যে সোমালিয়া, সুদান ও মৌরিতানিয়ার পরই উটের সংখ্যায় সৌদি আরবের অবস্থান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি আরবে উটের পাসপোর্ট: ২২ লাখ প্রাণীর পরিচয়পত্র ইস্যু
মরুভূমির দেশ সৌদি আরবে এবার পাসপোর্ট পাচ্ছে লাখ লাখ উট। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে উট শনাক্তকরণ ও মালিকানা যাচাই করা সহজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় সবুজ রঙের এই পাসপোর্টের ওপর দেশটির প্রতীক এবং সোনালি রঙের একটি উটের ছবি দেখা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে প্রায় ২২ লাখ উট রয়েছে, যারা বছরে দুই বিলিয়ন রিয়ালেরও বেশি অর্থনৈতিক অবদান রাখে। এই পদক্ষেপের ফলে দেশের অন্যতম মূল্যবান এই পশু সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি সম্ভব হবে, যা উট পালন খাতকে আরও কার্যকর করে তুলবে।

আরব সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিন কোটি উটের মধ্যে আরব জগতেই রয়েছে প্রায় দেড় কোটিরও বেশি। আরব দেশগুলোর মধ্যে সোমালিয়া, সুদান ও মৌরিতানিয়ার পরই উটের সংখ্যায় সৌদি আরবের অবস্থান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…