বিজ্ঞাপন

বর্ণবাদী ভিডিও প্রকাশ: ওবামাকে নিয়ে ক্ষমা চাইলেন না ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:০১ পিএম
বর্ণবাদী ভিডিও প্রকাশ: ওবামাকে নিয়ে ক্ষমা চাইলেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত ভিডিওর ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, আপত্তিকর বিষয়বস্তুর বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং এটি একটি ভুল বোঝাবুঝির ফলাফল। দলের ভেতরে ও বাইরের তীব্র সমালোচনা সত্ত্বেও তিনি জানিয়েছেন যে এ বিষয়ে তার দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে ওই এক মিনিটের ভিডিওটি পোস্ট করা হয়। এতে ২০২০ সালের নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলা হয় এবং শেষের দিকে ওবামা দম্পতির মুখ বসানো একটি বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যা ব্যাপক সমালোচনার ঝড় তোলে। প্রায় ১২ ঘণ্টা অনলাইনে থাকার পর বিতর্কের মুখে হোয়াইট হাউজ ভিডিওটি সরিয়ে নেয়। ট্রাম্প দাবি করেছেন, তিনি ভিডিওর প্রাথমিক অংশটুকুই শুধু দেখেছিলেন এবং এটি পোস্ট করার দায়িত্বে থাকা কর্মীকে তিনি আরও পর্যালোচনা করতে দিয়েছিলেন, যেখানে ভুল হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রিপাবলিকান পার্টির একাংশের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে জাতিয় রাজনীতির জন্য অবমাননাকর আখ্যা দিয়েছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, কেউ একজন ছোট ভুল করলেও এর দায় তার নয় এবং নিজের কোনো ত্রুটি না থাকায় তিনি ক্ষমা চাইবেন না। তার মতে, ওই কর্মী বিষয়টি ভালোভাবে দেখেননি এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল বলে তিনি উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...