হামাসপন্থী অবস্থানের জেরে হার্ভার্ডের সামরিক তহবিল বন্ধ পেন্টাগনের

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম
হামাসপন্থী অবস্থানের জেরে হার্ভার্ডের সামরিক তহবিল বন্ধ পেন্টাগনের

ইসরায়েল-হামাস সংঘাতে হামাসের পক্ষ অবলম্বন ও ইহুদি বিরোধী মনোভাবের কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সামরিক অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় পেন্টাগন প্রধান পিট হেগসেথ এই সিদ্ধান্তের কথা জানান।

হেগসেথ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যা সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে উৎসাহিত করে এবং ইহুদিদের ওপর হামলার ঘটনায় সমর্থন জানায়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিপরীতে এখানে জাতিগত বৈষম্য প্রচার করা হচ্ছে এবং এটি ‘হেইট আমেরিকা’ বা আমেরিকা বিদ্বেষী আন্দোলনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে সেনাবাহিনীকে কলঙ্কিত করা হয়।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সামরিক সদস্যদের জন্য পরিচালিত স্নাতকোত্তর পর্যায়ের সব পেশাগত সামরিক শিক্ষা, ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম বাতিল করা হবে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই তহবিল সরবরাহ বন্ধ হবে, তবে বর্তমানে ভর্তি থাকা সেনা সদস্যরা তাদের কোর্স শেষ করতে পারবেন। এর আগে ফেডারেল তহবিল স্থগিতের প্রচেষ্টার বিরুদ্ধে হার্ভার্ড আইনি পদক্ষেপ গ্রহণ করলেও এবার তহবিল বন্ধের বিষয়টি চূড়ান্ত হলো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...