ক্যালিফোর্নিয়ায় ডেথ ক্যাপ আতঙ্ক: মৃত্যু ৪, লিভার প্রতিস্থাপন ৩ জনের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে অন্তত চারজনের প্রাণ হানি ঘটেছে। এই বিষাক্ত মাশরুম সেবনের কারণে আরও তিনজনকে নতুন করে লিভার প্রতিস্থাপন করতে হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় তিন ডজন মানুষ এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৯ মাস বয়সী একটি শিশু থেকে শুরু করে ৬৭ বছর বয়সী ব্যক্তি—সব বয়সীই এর শিকার হয়েছেন। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এবার এই বিষাক্ত মাশরুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সান ফ্রান্সিসকো পয়জন কন্ট্রোলের মেডিকেল ডিরেক্টর ডা. ক্রেগ স্মোলিন জানান, সাধারণত বছরে দুই থেকে পাঁচটি ঘটনা ঘটলেও এবার প্রায় ৪০টি ঘটনা রেকর্ড করা হয়েছে। আক্রান্তদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়েছে।

ডেথ ক্যাপ মাশরুম দেখতে অনেকটা নিরাপদ ও ভোজ্য মাশরুমের মতো হওয়ায় সাধারণ মানুষ এটি সংগ্রহ করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। এই মাশরুমে থাকা ‘অ্যামাটক্সিন’ নামক মারাত্মক বিষ দ্রুত লিভার নষ্ট করে দেয়। সাধারণত শহরের পার্ক ও বনাঞ্চলে ওক গাছের নিচে এগুলো জন্মে। এই ঝুঁকির মধ্যেই কর্তৃপক্ষ সবাইকে বন্য মাশরুম সংগ্রহ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ায় ডেথ ক্যাপ আতঙ্ক: মৃত্যু ৪, লিভার প্রতিস্থাপন ৩ জনের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে অন্তত চারজনের প্রাণ হানি ঘটেছে। এই বিষাক্ত মাশরুম সেবনের কারণে আরও তিনজনকে নতুন করে লিভার প্রতিস্থাপন করতে হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় তিন ডজন মানুষ এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৯ মাস বয়সী একটি শিশু থেকে শুরু করে ৬৭ বছর বয়সী ব্যক্তি—সব বয়সীই এর শিকার হয়েছেন। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এবার এই বিষাক্ত মাশরুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সান ফ্রান্সিসকো পয়জন কন্ট্রোলের মেডিকেল ডিরেক্টর ডা. ক্রেগ স্মোলিন জানান, সাধারণত বছরে দুই থেকে পাঁচটি ঘটনা ঘটলেও এবার প্রায় ৪০টি ঘটনা রেকর্ড করা হয়েছে। আক্রান্তদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়েছে।

ডেথ ক্যাপ মাশরুম দেখতে অনেকটা নিরাপদ ও ভোজ্য মাশরুমের মতো হওয়ায় সাধারণ মানুষ এটি সংগ্রহ করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। এই মাশরুমে থাকা ‘অ্যামাটক্সিন’ নামক মারাত্মক বিষ দ্রুত লিভার নষ্ট করে দেয়। সাধারণত শহরের পার্ক ও বনাঞ্চলে ওক গাছের নিচে এগুলো জন্মে। এই ঝুঁকির মধ্যেই কর্তৃপক্ষ সবাইকে বন্য মাশরুম সংগ্রহ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…