বিজ্ঞাপন

গ্রিনল্যান্ডে প্রথম ইইউ কনসুলেট খুলল ফ্রান্স, নুকে-তে নতুন কূটনৈতিক সম্পর্ক

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ এএম
গ্রিনল্যান্ডে প্রথম ইইউ কনসুলেট খুলল ফ্রান্স, নুকে-তে নতুন কূটনৈতিক সম্পর্ক

গ্রিনল্যান্ডের রাজধানী নুকে-তে নিজেদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ফ্রান্স। এরই মধ্যে দিয়ে আর্কটিক অঞ্চলে প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশ হিসেবে কনসুলেট জেনারেল স্থাপন করল প্যারিস। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নুকে-তে ফরাসি কনসাল জেনারেল হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন জঁ–নোয়েল পয়রিয়ে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জুনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই কনসুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। সেখানকার ফরাসি নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডের সাথে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবেন। একই সঙ্গে ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এমন সময় এই পদক্ষেপ নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। এই কনসুলেট স্থাপন ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং উত্তর মেরু অঞ্চলে ইউরোপীয় উপস্থিতি নিশ্চিত করবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...