ইরানের সাথে বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ এএম
ইরানের সাথে বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা যেকোনো দেশের বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৬ জানুয়ারি) তিনি একটি নির্বাহী আদেশে সই করে এই পদক্ষেপ গ্রহণ করেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালু রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করবে, তাদের আমেরিকায় রপ্তানিকৃত পণ্যের ওপরই এই নতুন শুল্ক আরোপ করা হবে। এই আদেশের মাধ্যমে ইরান বিষয়ক জাতীয় জরুরি অবস্থা পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে এই আদেশ পরিবর্তনযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে।

ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যখন আলোচনা চলছে, ঠিক তখনই এই পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ার ফোর্স ওয়ান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু সক্ষমতা অর্জন, সন্ত্রাসবাদে সমর্থন এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নের মাধ্যমে ইরান আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

এই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে তেহরান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে এবং ইরানের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী অন্যান্য দেশগুলোকে কূটনৈতিক চাপের মুখে ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...