গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা, মিশর-জর্ডানে আটকে জরুরি সামগ্রী
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ইসরায়েল গাজা সীমান্ত দিয়ে তাদের মানবিক সহায়তা পাঠাতে বাধা দিয়ে আসছে। এর ফলে খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সামগ্রী প্রতিবেশী দেশ মিশর এবং জর্ডানের গুদামে আটকা পড়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন রক্ষাকারী ওষুধ, স্বাস্থ্য সুরক্ষা কিট এবং আশ্রয় উপকরণ প্রস্তুত থাকা সত্ত্বেও তা গাজায় প্রবেশ করতে পারছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা বলেছে, মার্চ ২০২৫ সাল থেকে এই সহায়তা প্রবেশে কার্যত নিষেধাজ্ঞা রয়েছে এবং এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।
অপরদিকে, ২০২৪ সালের শেষের দিকে পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ওই সংস্থার সদর দপ্তরের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রে ইউএনআরডব্লিউএর কোনো স্থান নেই এবং তিনি কথায় ও কাজে তাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা, মিশর-জর্ডানে আটকে জরুরি সামগ্রী
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ইসরায়েল গাজা সীমান্ত দিয়ে তাদের মানবিক সহায়তা পাঠাতে বাধা দিয়ে আসছে। এর ফলে খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সামগ্রী প্রতিবেশী দেশ মিশর এবং জর্ডানের গুদামে আটকা পড়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন রক্ষাকারী ওষুধ, স্বাস্থ্য সুরক্ষা কিট এবং আশ্রয় উপকরণ প্রস্তুত থাকা সত্ত্বেও তা গাজায় প্রবেশ করতে পারছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা বলেছে, মার্চ ২০২৫ সাল থেকে এই সহায়তা প্রবেশে কার্যত নিষেধাজ্ঞা রয়েছে এবং এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।
অপরদিকে, ২০২৪ সালের শেষের দিকে পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ওই সংস্থার সদর দপ্তরের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রে ইউএনআরডব্লিউএর কোনো স্থান নেই এবং তিনি কথায় ও কাজে তাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…