গাজায় মানবিক সহায়তায় বাধা, জাতিসংঘের ত্রাণ আটকে ইসরায়েল
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বাধার কারণে গত মার্চ থেকে খাদ্য ও ওষুধের মতো জরুরি ত্রাণ সামগ্রী গাজার ভেতরে প্রবেশ করতে পারছে না। এসব সামগ্রী বর্তমানে প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানের গুদামে আটকা পড়ে আছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবা কিট, ওষুধ এবং আশ্রয়ের উপকরণ তারা প্রস্তুত রেখেছে কিন্তু গাজায় প্রবেশের অনুমতি মিলছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, জীবনরক্ষাকারী এই সহায়তা পৌঁছাতে আর দেরি করা যায় না। এর আগে গত বছরের শেষের দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল।

বুধবার সন্ধ্যায় ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এক্সে পোস্ট করে জানান, তিনি নিজেই ইউএনআরডব্লিউএর জন্য পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে গিয়ে তিনি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি প্রত্যক্ষ করেছেন। কোহেন স্পষ্ট করে বলেন, ইসরায়েলে এই জাতিসংঘ সংস্থার কোনো স্থান নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাজায় মানবিক সহায়তায় বাধা, জাতিসংঘের ত্রাণ আটকে ইসরায়েল
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বাধার কারণে গত মার্চ থেকে খাদ্য ও ওষুধের মতো জরুরি ত্রাণ সামগ্রী গাজার ভেতরে প্রবেশ করতে পারছে না। এসব সামগ্রী বর্তমানে প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানের গুদামে আটকা পড়ে আছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবা কিট, ওষুধ এবং আশ্রয়ের উপকরণ তারা প্রস্তুত রেখেছে কিন্তু গাজায় প্রবেশের অনুমতি মিলছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, জীবনরক্ষাকারী এই সহায়তা পৌঁছাতে আর দেরি করা যায় না। এর আগে গত বছরের শেষের দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল।

বুধবার সন্ধ্যায় ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এক্সে পোস্ট করে জানান, তিনি নিজেই ইউএনআরডব্লিউএর জন্য পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে গিয়ে তিনি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি প্রত্যক্ষ করেছেন। কোহেন স্পষ্ট করে বলেন, ইসরায়েলে এই জাতিসংঘ সংস্থার কোনো স্থান নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…