গাজায় জাতিসংঘের ত্রাণ প্রবেশে বাধা, জেরুজালেমে সংযোগ বিচ্ছিন্ন
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের বাধার কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে তারা। ফলে খাদ্য ও ওষুধের মতো জরুরি সামগ্রী প্রতিবেশী দেশগুলোর গুদামে আটকা পড়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছরের মার্চ মাস থেকেই তাদের জীবনরক্ষাকারী সামগ্রী গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি পাচ্ছে না।
জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা কিট, ওষুধ এবং আশ্রয় উপকরণ নিয়ে বহু চালান মিশর ও জর্ডানের গুদামে মজুদ রয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো প্রবেশের অনুমতি দিচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এই সংকটের মুহূর্তে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই এবং এই সাহায্য গাজাবাসীর জন্য অত্যন্ত জরুরি।

অপরদিকে, গাজা সীমান্তে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা দেন যে, কথায় ও কাজে ইউএনআরডব্লিউএ’র পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলি কোহেন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রে এই সংস্থার কোনো স্থান নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাজায় জাতিসংঘের ত্রাণ প্রবেশে বাধা, জেরুজালেমে সংযোগ বিচ্ছিন্ন
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের বাধার কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে তারা। ফলে খাদ্য ও ওষুধের মতো জরুরি সামগ্রী প্রতিবেশী দেশগুলোর গুদামে আটকা পড়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছরের মার্চ মাস থেকেই তাদের জীবনরক্ষাকারী সামগ্রী গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি পাচ্ছে না।
জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা কিট, ওষুধ এবং আশ্রয় উপকরণ নিয়ে বহু চালান মিশর ও জর্ডানের গুদামে মজুদ রয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো প্রবেশের অনুমতি দিচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এই সংকটের মুহূর্তে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই এবং এই সাহায্য গাজাবাসীর জন্য অত্যন্ত জরুরি।

অপরদিকে, গাজা সীমান্তে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা দেন যে, কথায় ও কাজে ইউএনআরডব্লিউএ’র পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলি কোহেন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রে এই সংস্থার কোনো স্থান নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…