বিজ্ঞাপন

গাজায় জাতিসংঘের ত্রাণ ঠেকাল ইসরাইল, জেরুজালেমে পানি-বিদ্যুৎ বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৪ এএম
গাজায় জাতিসংঘের ত্রাণ ঠেকাল ইসরাইল, জেরুজালেমে পানি-বিদ্যুৎ বন্ধ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠাতে বাধার সৃষ্টি করেছে ইসরাইল। ফলে খাদ্য, ওষুধ ও আশ্রয় উপকরণসহ জরুরি বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী প্রতিবেশী মিশর ও জর্ডানের গুদামে আটকা পড়েছে। এদিকে, পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ইসরায়েলি এনার্জি মন্ত্রী এলি কোহেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘ সংস্থাটি জানায়, মার্চ ২০২৫ থেকে গাজায় তাদের জীবনরক্ষাকারী সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না। মিশর ও জর্ডানে মজুদ থাকা স্বাস্থ্যবিধি কিট এবং খাদ্যসামগ্রী গাজা সীমান্তে প্রবেশের অনুমতি মিলছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনআরডব্লিউএ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও ইসরাইলি বাধায় তা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তারা এই সংকটে সময় নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এলি কোহেন জানান, তিনি ব্যক্তিগতভাবে সংস্থাটির সদর দপ্তরের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার তদারকি করেছেন। এক ইসরায়েলি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, ইসরাইল রাষ্ট্রে এই সংস্থার কোনো অস্তিত্ব থাকার সুযোগ নেই।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...