গোপনে পরমাণু পরীক্ষার অভিযোগ, বেইজিং-মস্কোকে চুক্তিতে আনার ডাক যুক্তরাষ্ট্রের
পূর্ব এশিয়ার শক্তিশালী রাষ্ট্র চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করেছে, ২০২০ সালে বেইজিং গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। একইসঙ্গে, চীন ও রাশিয়াকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ও বিস্তৃত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ভিয়েনায় এক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা এই অভিযোগের কথা জানান।
যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডি ন্যান্নো জানান, গত বছরের ২২ জুন চীন শত শত টন ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববাসীর নজর এড়াতে চীনা সামরিক বাহিনী ‘ডিকাপলিং’ পদ্ধতি ব্যবহার করে ভূকম্পনের তীব্রতা কমিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে, রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর আর কোনো আইনি সীমা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা পুরনো চুক্তির বাধ্যবাধকতা আর মানবেন না। মস্কো ও বেইজিংয়ের কাছ থেকে আসা হুমকি মোকাবেলায় নতুন একটি কৌশলগত চুক্তি প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন। এমনকি গত বছর ট্রাম্প নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুরও ইঙ্গিত দিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গোপনে পরমাণু পরীক্ষার অভিযোগ, বেইজিং-মস্কোকে চুক্তিতে আনার ডাক যুক্তরাষ্ট্রের
পূর্ব এশিয়ার শক্তিশালী রাষ্ট্র চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করেছে, ২০২০ সালে বেইজিং গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। একইসঙ্গে, চীন ও রাশিয়াকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ও বিস্তৃত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ভিয়েনায় এক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা এই অভিযোগের কথা জানান।
যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডি ন্যান্নো জানান, গত বছরের ২২ জুন চীন শত শত টন ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববাসীর নজর এড়াতে চীনা সামরিক বাহিনী ‘ডিকাপলিং’ পদ্ধতি ব্যবহার করে ভূকম্পনের তীব্রতা কমিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে, রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর আর কোনো আইনি সীমা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা পুরনো চুক্তির বাধ্যবাধকতা আর মানবেন না। মস্কো ও বেইজিংয়ের কাছ থেকে আসা হুমকি মোকাবেলায় নতুন একটি কৌশলগত চুক্তি প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন। এমনকি গত বছর ট্রাম্প নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুরও ইঙ্গিত দিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…