ইরানের সাথে আলোচনা ‘খুব ভালো’, চুক্তির ব্যাপারে মরিয়া তেহরান: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সাথে একটি ‘ইতিবাচক’ সংলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে দুই পক্ষের প্রতিনিধিরা এই পরোক্ষ বৈঠকে অংশ নেন।
নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।’ এই বৈঠকের মূল লক্ষ্য ছিল সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বৃদ্ধি পাওয়া সামরিক উত্তেজনা কমানো।

এদিকে, আলোচনার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য ক্রয় করবে, ওই দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। সামরিক শক্তি জমায়েতের মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক চাপ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের সাথে আলোচনা ‘খুব ভালো’, চুক্তির ব্যাপারে মরিয়া তেহরান: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সাথে একটি ‘ইতিবাচক’ সংলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে দুই পক্ষের প্রতিনিধিরা এই পরোক্ষ বৈঠকে অংশ নেন।
নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।’ এই বৈঠকের মূল লক্ষ্য ছিল সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বৃদ্ধি পাওয়া সামরিক উত্তেজনা কমানো।

এদিকে, আলোচনার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য ক্রয় করবে, ওই দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। সামরিক শক্তি জমায়েতের মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক চাপ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…