ইরানের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট ট্রাম্প, জারি করলেন নতুন শুল্কাদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন, মনে হচ্ছে তেহরান এখন চুক্তি করতে উৎসুক। শুক্রবার তার সরকারি বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে অংশ নেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল উত্তেজনা রোধ করা। এছাড়া, আলোচনার মাঝেই তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

নতুন এই আদেশের মাধ্যমে ইরান থেকে পণ্য ক্রয়কারী যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তবে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা আবারও বৈঠকে বসতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট ট্রাম্প, জারি করলেন নতুন শুল্কাদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন, মনে হচ্ছে তেহরান এখন চুক্তি করতে উৎসুক। শুক্রবার তার সরকারি বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে অংশ নেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল উত্তেজনা রোধ করা। এছাড়া, আলোচনার মাঝেই তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

নতুন এই আদেশের মাধ্যমে ইরান থেকে পণ্য ক্রয়কারী যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তবে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা আবারও বৈঠকে বসতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…