বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান জোট ও সংখ্যালঘু ইস্যুতে লোকসভায় ভারত

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪১ এএম
বাংলাদেশ-পাকিস্তান জোট ও সংখ্যালঘু ইস্যুতে লোকসভায় ভারত

ভারতের লোকসভায় বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংসদের নিম্নকক্ষে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এবং সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নির্ভর করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর এবং এ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ভারতের নীতির ওপর প্রভাব ফেলতে পারে না।

প্রশ্নোত্তর পর্বে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সংসদ সদস্যদের উদ্বেগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক স্বার্থেই ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চলছে। তিনি জোর দিয়ে বলেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন এবং অন্য কোনো দেশের সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। একইসঙ্গে বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন কীর্তি বর্ধন। তিনি জানান, ভারত নিয়মিতভাবে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুটি তুলে ধরে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও সংখ্যালঘু সুরক্ষার বিষয়টি আলোচিত হয়েছে বলে সংসদকে জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...