লোকসভায় বাংলাদেশ ইস্যু: পাকিস্তান ও সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল দিল্লি
ভারতের লোকসভায় বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংসদের নিম্নকক্ষে বাংলাদেশ নিয়ে আলোচিত নানা প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয় এবং এটি সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়।
সাংসদদের প্রশ্নের জবাবে ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন। বাংলাদেশ-পাকিস্তান-চীনের মধ্যকার সম্ভাব্য জোট এবং এর নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ ভারত তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। কীর্তি বর্ধন সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি তুলে ধরেছেন। গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি আলোচিত হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
লোকসভায় বাংলাদেশ ইস্যু: পাকিস্তান ও সংখ্যালঘু প্রসঙ্গে যা বলল দিল্লি
ভারতের লোকসভায় বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংসদের নিম্নকক্ষে বাংলাদেশ নিয়ে আলোচিত নানা প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয় এবং এটি সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়।
সাংসদদের প্রশ্নের জবাবে ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন। বাংলাদেশ-পাকিস্তান-চীনের মধ্যকার সম্ভাব্য জোট এবং এর নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ ভারত তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। কীর্তি বর্ধন সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি তুলে ধরেছেন। গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি আলোচিত হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…