বিজ্ঞাপন

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করায় কড়া জবাব দিল্লির

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০১ এএম
মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করায় কড়া জবাব দিল্লির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে সংঘটিত জঘন্য আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনার পরপরই ভারতকে এই হামলার জন্য দায়ী করে অভিযোগ তোলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ একহাত ঘুরিয়ে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে জানিয়েছে, প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং পাকিস্তানের আনা এই অভিযোগ একেবারেই বানোয়াট।

খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে, হামলাকারী আফগানিস্তানে যাতায়াত করত এবং এই ঘটনার পেছনে প্রতিবেশী দেশ ভারতের হাত রয়েছে। জবাবে ভারত জানায়, তারা এই ধরনের অর্থহীন অভিযোগ মেনে নেবে না। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, মসজিদে এই জঘন্য হামলার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই এবং পাকিস্তানের এই অভিযোগকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার গেটে নিরাপত্তারক্ষীদের চ্যালেঞ্জ করার পর হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ১৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে মারাত্মক হামলা। ঘটনার পর মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ এবং ধ্বংসস্তূপের মধ্যে আহতদের আর্তনাদ দেখা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...