ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতের বিরুদ্ধে অভিযোগ, নাকচ করল দিল্লি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করে সরাসরি অভিযোগ এনেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারত। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লি।
শুক্রবার সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার গেটে এই হামলা চালানো হয়। প্রথমে গুলি ছোড়ার পর নিরাপত্তারক্ষীদের বাধা পেয়েই বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী হামলাকারী। এতে ১৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা আসিফ দাবি করেন, হামলাকারী আফগানিস্তানে যাতায়াত করতেন এবং এর পেছনে প্রতিবেশী দেশ ভারত জড়িত। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ অর্থহীন এবং তারা এটি প্রত্যাখ্যান করছে। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে রক্তাক্ত দেহ ও আহতদের আর্তনাদ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতের বিরুদ্ধে অভিযোগ, নাকচ করল দিল্লি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করে সরাসরি অভিযোগ এনেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারত। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লি।
শুক্রবার সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার গেটে এই হামলা চালানো হয়। প্রথমে গুলি ছোড়ার পর নিরাপত্তারক্ষীদের বাধা পেয়েই বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী হামলাকারী। এতে ১৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা আসিফ দাবি করেন, হামলাকারী আফগানিস্তানে যাতায়াত করতেন এবং এর পেছনে প্রতিবেশী দেশ ভারত জড়িত। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ অর্থহীন এবং তারা এটি প্রত্যাখ্যান করছে। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে রক্তাক্ত দেহ ও আহতদের আর্তনাদ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…