বিজ্ঞাপন

ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: ভারতকে দোষারোপ, নাকচ নয়াদিল্লির

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪২ এএম
ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: ভারতকে দোষারোপ, নাকচ নয়াদিল্লির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনায় সরাসরি ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

গত শুক্রবার ইসলামাবাদের খাদিজাতুল কুবরা ইমামবাড়ায় এই হামলা হয়। এক হামলাকারী প্রথমে মসজিদের গেটে গুলি চালায় এবং পরে নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে মুসল্লিদের শেষ সারিতে বিস্ফোরণ ঘটায়। দশকেরও বেশি সময়ের মধ্যে পাকিস্তানের রাজধানীতে এটিই সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে রক্তাক্ত দেহ এবং আহতদের আর্তনাদ দেখা গেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন যে, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস রয়েছে এবং এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়। তবে পাকিস্তানের আনা ভারত বিরোধী অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...