বিজ্ঞাপন

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করার ‘অর্থহীন’ অভিযোগ প্রত্যাখান নয়াদিল্লির

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৬ এএম
মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করার ‘অর্থহীন’ অভিযোগ প্রত্যাখান নয়াদিল্লির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হওয়ার ঘটনায় ভারতকে জড়িয়ে দেওয়া অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলার পেছনে ভারতের হাত থাকার অভিযোগ তুললেও, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একে ভিত্তিহীন ও অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় খাদিজাতুল কুবরা ইমামবাড়ার গেটে এই ভয়াবহ হামলা চালানো হয়। প্রথমে গুলি চালিয়ে ও নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হন ৩১ জন এবং আহত হন আরও ১৭০ জনের বেশি মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস থাকা এই ব্যক্তি মুসল্লিদের শেষ সারিতে বোমা বিস্ফোরিত করে এবং এর পেছনে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন রয়েছে।

বিজ্ঞাপন

ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে আড়াল করতেই এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...