মসজিদে বোমা হামলা: ভারতকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নয়াদিল্লি এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং এই নাশকতামূলক ঘটনার নিন্দা জানিয়েছে।
খাদিজাতুল কুবরা ইমামবাড়ায় ওই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি মানুষ। নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানে যাতায়াতের অভিজ্ঞতা থাকা এই হামলাকারীর সাথে প্রতিবেশী কোনো দেশ জড়িত, যা দিয়ে তিনি কার্যত ভারতের দিকেই ইঙ্গিত করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং নিহতদের প্রতি তারা সহমর্মিতা জানায়। একইসঙ্গে পাকিস্তানের আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লি স্পষ্ট জানিয়েছে যে, এসব অভিযোগ একেবারেই কাল্পনিক ও অর্থহীন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মসজিদে বোমা হামলা: ভারতকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নয়াদিল্লি এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং এই নাশকতামূলক ঘটনার নিন্দা জানিয়েছে।
খাদিজাতুল কুবরা ইমামবাড়ায় ওই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি মানুষ। নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানে যাতায়াতের অভিজ্ঞতা থাকা এই হামলাকারীর সাথে প্রতিবেশী কোনো দেশ জড়িত, যা দিয়ে তিনি কার্যত ভারতের দিকেই ইঙ্গিত করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং নিহতদের প্রতি তারা সহমর্মিতা জানায়। একইসঙ্গে পাকিস্তানের আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লি স্পষ্ট জানিয়েছে যে, এসব অভিযোগ একেবারেই কাল্পনিক ও অর্থহীন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…