ইসলামাবাদে বোমা হামলা: ৩১ জনের মৃত্যু, ভারতের দায় অস্বীকার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে ভারত এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার প্রবেশদ্বারে এই হামলা হয়। নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ঘন মুসল্লিদের মাঝে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় এক দশকের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে ভয়াবহ ঘটনা। খবরে প্রকাশ, প্রাণঘাতী এই হামলার ঘটনায় মসজিদের ভেতরে রক্তের ছোপ এবং ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস ছিল এবং এর পেছনে ভারতের হাত রয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই জঘন্য কাজের নিন্দা জানিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে যে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এবং মানুষের ওপর এমন হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাকিস্তানের আনা সব ধরনের অভিযোগ ভারত একপ্রকার ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইসলামাবাদে বোমা হামলা: ৩১ জনের মৃত্যু, ভারতের দায় অস্বীকার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে ভারত এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার প্রবেশদ্বারে এই হামলা হয়। নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ঘন মুসল্লিদের মাঝে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় এক দশকের মধ্যে ইসলামাবাদে এটিই সবচেয়ে ভয়াবহ ঘটনা। খবরে প্রকাশ, প্রাণঘাতী এই হামলার ঘটনায় মসজিদের ভেতরে রক্তের ছোপ এবং ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস ছিল এবং এর পেছনে ভারতের হাত রয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই জঘন্য কাজের নিন্দা জানিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে যে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এবং মানুষের ওপর এমন হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাকিস্তানের আনা সব ধরনের অভিযোগ ভারত একপ্রকার ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…