বিজ্ঞাপন

ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণে নিহত ৩১, ভারতকে দায়ী করলেও নাকচ দিল্লির

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫২ এএম
ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণে নিহত ৩১, ভারতকে দায়ী করলেও নাকচ দিল্লির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার জন্য অবিলম্বে ভারতকে দায়ী করে অভিযোগ তোলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লি এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগের সাথে তারা জড়িত নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাদিজাতুল কুবরা ইমামবাড়ার প্রবেশপথে হামলাকারীকে চ্যালেঞ্জ করা হলে সে প্রথমে গুলি চালায় এবং পরে ঘন মুসল্লিদের মাঝখানে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর অনেকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জনেরও বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানীর এই অঞ্চলে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে খাজা আসিফ দাবি করেন, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস রয়েছে এবং এই ঘটনার পেছনে প্রতিবেশী দেশ ভারতের হাত রয়েছে। এর প্রেক্ষিতে ভারত জানায়, সন্ত্রাসবাদের মতো জঘন্য কর্মকাণ্ডের সাথে তাদের নাম জড়ানো পাকিস্তানের একটি পুরনো অভ্যাস এবং এই অভিযোগ ‘অর্থহীন ও ভিত্তিহীন’।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...