বিজ্ঞাপন

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করার পথে পাকিস্তান

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৯ এএম
ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: ভারতকে দায়ী করার পথে পাকিস্তান

শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে অভিযোগ তোলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ একহাত ঘুরিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি, একে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে আখ্যায়িত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার কাছে এই হামলা চালানো হয়। নিরাপত্তারক্ষীদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী প্রথমে গুলি চালায় এবং পরে ঘন বসতিপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটায়। এতে আরও ১৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে রাজধানীতে সংঘটিত সবচেয়ে মারাত্মক ঘটনা। খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ওই বোমা হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস রয়েছে এবং এই হামলার সাথে ভারত জড়িত।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করতেই ভারতের বিরুদ্ধে এমন অবাস্তব অভিযোগ আনা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...