ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: ভারতকে দায়ী করলেন পাক মন্ত্রী, নাকচ দিল্লির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, এই ধরনের অপপ্রচার তারা তীব্র নিন্দা জানাচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার সামনে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে এক হামলাকারী প্রথমে গুলি চালান এবং পরে বিস্ফোরণ ঘটান। এতে অন্তত ১৭০ জন মানুষ আহত হয়েছেন। খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হামলাকারী আফগানিস্তানে যাতায়াত করতেন এবং এই ঘটনার সাথে প্রতিবেশী দেশ ভারত জড়িত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদের মসজিদে হামলা ও প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। পাকিস্তানের আনা সব অভিযোগ ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার দায় ভারতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং এই অভিযোগকে ‘অর্থহীন’ বলে মনে করছে তারা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: ভারতকে দায়ী করলেন পাক মন্ত্রী, নাকচ দিল্লির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, এই ধরনের অপপ্রচার তারা তীব্র নিন্দা জানাচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার সামনে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে এক হামলাকারী প্রথমে গুলি চালান এবং পরে বিস্ফোরণ ঘটান। এতে অন্তত ১৭০ জন মানুষ আহত হয়েছেন। খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হামলাকারী আফগানিস্তানে যাতায়াত করতেন এবং এই ঘটনার সাথে প্রতিবেশী দেশ ভারত জড়িত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদের মসজিদে হামলা ও প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। পাকিস্তানের আনা সব অভিযোগ ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার দায় ভারতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং এই অভিযোগকে ‘অর্থহীন’ বলে মনে করছে তারা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…