পুতিন-জেলেনস্কির সঙ্গে আলোচনায় ট্রাম্প, যুদ্ধ বন্ধের আশা
ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং তারা প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছেন। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যে কথোপকথন হয়েছে তা ছিল ‘চমৎকার’। ট্রাম্পের বিশ্বাস, এই আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে তারা একটি সমঝোতার অনেক কাছে পৌঁছে গেছে।

অন্যদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ভুক্ত দেশগুলো আগামী জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠকে বসে তাদের নির্দিষ্ট অবদানের বিষয়টি চূড়ান্ত করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পুতিন-জেলেনস্কির সঙ্গে আলোচনায় ট্রাম্প, যুদ্ধ বন্ধের আশা
ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং তারা প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছেন। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যে কথোপকথন হয়েছে তা ছিল ‘চমৎকার’। ট্রাম্পের বিশ্বাস, এই আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে তারা একটি সমঝোতার অনেক কাছে পৌঁছে গেছে।

অন্যদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ভুক্ত দেশগুলো আগামী জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠকে বসে তাদের নির্দিষ্ট অবদানের বিষয়টি চূড়ান্ত করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…