বিজ্ঞাপন

প্রেমে প্রত্যাখ্যাত, প্রকাশ্যে শিক্ষিকার ঠোঁট কেটে দিল দ্বাদশ শ্রেণির ছাত্র

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ পিএম
প্রেমে প্রত্যাখ্যাত, প্রকাশ্যে শিক্ষিকার ঠোঁট কেটে দিল দ্বাদশ শ্রেণির ছাত্র

ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার জেরে এক নারী শিক্ষকের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। জ্যোতি তিহারা এলাকায় প্রকাশ্যে দিবালোকে অখণ্ড প্রতাপ নামের ওই কিশোর ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়। আহত অবস্থায় ওই শিক্ষিকাকে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই ছাত্র শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিল। এর আগে ছাত্রের মায়ের কাছে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। এমনকি শিক্ষিকা বদলি হয়ে অন্য স্কুলে গেলেও অখণ্ড তাকে অনুসরণ করে বিরক্তি দিয়ে আসছিল। গত ২৬ জানুয়ারি জোর করে কথা বলার একপর্যায়ে এই হামলা চালানো হয়। হামলার ঘটনাটি ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ফতে বাহাদুর সিং জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি শিক্ষিকার পরিবার এই ঘটনায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্তাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ওই কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...