বিজ্ঞাপন

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকার ঠোঁট কেটে দিল ভারতীয় ছাত্র

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২ পিএম
প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকার ঠোঁট কেটে দিল ভারতীয় ছাত্র

ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নারী শিক্ষকের ওপর জঘন্য হামলা চালিয়েছে এক স্কুলছাত্র। দ্বাদশ শ্রেণির ওই ছাত্র অখণ্ড প্রতাপ গত ২৬ জানুয়ারি জ্যোতি তিহারা এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়। এই ঘটনায় গুরুতর আহত ওই শিক্ষিকাকে বর্তমানে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষিকার পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোর দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এর আগে অখণ্ডের মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। এমনকি হেনস্তার শিকার হয়ে তাকে পূর্বের স্কুল ছেড়ে অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিতে বাধ্য হন। তবে সেখানেও ওই ছাত্র তাকে অনুসরণ করে বিরক্তি সৃষ্টি করতে থাকে, যা গত ২৬ জানুয়ারি রক্তক্ষয়ী রূপ ধারণ করে।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ফতে বাহাদুর সিং জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষিকার পরিবার এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত অখণ্ড প্রতাপকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...