প্রেমে প্রত্যাখ্যান, স্কুলছাত্রের হামলায় ঠোঁট কাটল শিক্ষিকার
ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নারী শিক্ষককে কুপিয়ে জখম করেছে এক স্কুলছাত্র। অভিযুক্ত ওই ছাত্র ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়। প্রকাশ্যে এই হামলার ঘটনায় আহত ওই শিক্ষিকা বর্তমানে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অখণ্ড প্রতাপ নামের ওই দ্বাদশ শ্রেণির ছাত্র দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছিল। হেনস্তার কারণে তিনি আগের স্কুল ছেড়ে অন্যত্র চলে যান। গত ২৬ জানুয়ারি জ্যোতি তিহারা এলাকায় দিবালোকে ওই ছাত্র জোর করে কথা বলার চেষ্টা করলে বাধা দিলে সে এই হামলা চালায়। এর আগে ছাত্রটির মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।

ঘটনার ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গত ১ ফেব্রুয়ারি শিক্ষিকার পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানিয়েছেন, ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্রেমে প্রত্যাখ্যান, স্কুলছাত্রের হামলায় ঠোঁট কাটল শিক্ষিকার
ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নারী শিক্ষককে কুপিয়ে জখম করেছে এক স্কুলছাত্র। অভিযুক্ত ওই ছাত্র ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকার ঠোঁট কেটে দেয়। প্রকাশ্যে এই হামলার ঘটনায় আহত ওই শিক্ষিকা বর্তমানে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অখণ্ড প্রতাপ নামের ওই দ্বাদশ শ্রেণির ছাত্র দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছিল। হেনস্তার কারণে তিনি আগের স্কুল ছেড়ে অন্যত্র চলে যান। গত ২৬ জানুয়ারি জ্যোতি তিহারা এলাকায় দিবালোকে ওই ছাত্র জোর করে কথা বলার চেষ্টা করলে বাধা দিলে সে এই হামলা চালায়। এর আগে ছাত্রটির মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।

ঘটনার ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গত ১ ফেব্রুয়ারি শিক্ষিকার পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানিয়েছেন, ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…