বিজ্ঞাপন

সিগারেটের মতোই আসক্তি ঘটায় অতি-প্রক্রিয়াজাত খাবার, জানাল গবেষণা

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৫ পিএম
সিগারেটের মতোই আসক্তি ঘটায় অতি-প্রক্রিয়াজাত খাবার, জানাল গবেষণা

প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হলেও এক সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এগুলো শরীরের জন্য যেন ধীরে ধীরে বিষ ঢেলে দেওয়ার মতো। ‘দ্য মিলব্যাংক কোয়ার্টারলি’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ফলমূল বা শাকসবজির তুলনায় এই অতি-প্রক্রিয়াজাত খাবার বা ইউপিএফের সঙ্গে সিগারেটের বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে। গবেষকদের মতে, এই খাবারগুলো এমনভাবে তৈরি করা হয় যে এগুলো মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপে ব্যাঘাত ঘটায় এবং তামাকের মতোই শক্তিশালী আসক্তি তৈরি করে।

গবেষণায় দেখা গেছে, খাদ্য শিল্প এখন তামাক কোম্পানির পুরনো কৌশল অবলম্বন করে চরম লাভ করছে। চিনি, লবণ ও চর্বির নির্দিষ্ট মিশ্রণ ব্যবহার করে তারা এমন স্বাদ তৈরি করে যা প্রকৃতির কোনো খাবারে পাওয়া যায় না, ফলে মানুষের ক্ষুধা মেটার পরও খাওয়া থামতে চায় না। এই কৃত্রিম খাবারগুলো পেটে গেলে অত্যন্ত দ্রুত হজম হয় এবং রক্তে শর্করা ও ডোপামিন হরমোনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এই প্রক্রিয়াটি মূলত নিকোটিনের প্রভাবের অনুরূপ, যা ভোক্তাদের অজান্তেই এসব খাবারের প্রতি নির্ভরশীল করে তোলে।

বিজ্ঞাপন

এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে সারা বিশ্বে বিপজ্জনক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার এবং স্নায়বিক সমস্যার সঙ্গে এই খাবারগুলোর সরাসরি যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাই তাঁদের মতে, জনস্বাস্থ্য রক্ষায় অতি-প্রক্রিয়াজাত খাবারকেও সিগারেটের মতোই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...