মস্কোতে রহস্যময় হামলা, গুলিবিদ্ধ শীর্ষ রুশ গোয়েন্দা জেনারেল
রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইয়েভ রাজধানী মস্কোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাশিয়ার তদন্ত কমিটির (আইসিআর) মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, মস্কোর ভলোকালামস্ক হাইওয়ের একটি বহুতল ভবনে এই হামলার ঘটনা ঘটে। গুলি চালানোর পর হামলাকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ইতিমধ্যেই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। এছাড়াও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেইয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল স্টাফের মেইন ডিরেক্টরেটের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের সময় ক্রেমলিনের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আলোচনায় অংশ নিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মস্কোতে রহস্যময় হামলা, গুলিবিদ্ধ শীর্ষ রুশ গোয়েন্দা জেনারেল
রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইয়েভ রাজধানী মস্কোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাশিয়ার তদন্ত কমিটির (আইসিআর) মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, মস্কোর ভলোকালামস্ক হাইওয়ের একটি বহুতল ভবনে এই হামলার ঘটনা ঘটে। গুলি চালানোর পর হামলাকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ইতিমধ্যেই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। এছাড়াও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেইয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল স্টাফের মেইন ডিরেক্টরেটের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের সময় ক্রেমলিনের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আলোচনায় অংশ নিয়েছিলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…