বিজ্ঞাপন

ইসলামাবাদের মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১২

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৭ পিএম
ইসলামাবাদের মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকা ঘিরে অভিযান শুরু করেছে এবং আহতদের উদ্ধার করে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হামলার কিছুদিন আগেই গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানের কোয়েটা, মাস্তুং, নুশকি ও গওয়াদারসহ বেশ কয়েকটি এলাকায় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) একাধিক হামলা চালায়। ওই হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক মানুষ এবং ২২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারান।

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন রাদ্দুল ফিতনা-১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন সমন্বিত অভিযানে অন্তত ২১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...