জিমি লাই দোষী সাব্যস্ত, জাতীয় নিরাপত্তা মামলার রায় সোমবার
হংকংয়ের বিশিষ্ট গণতন্ত্রপন্থি নেতা ও ‘অ্যাপল ডেইলি’র প্রতিষ্ঠাতা জিমি লাইকে চীনের জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) এই মামলার চূড়ান্ত সাজার রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর বিচারক এসথার তোর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৭৮ বছর বয়সী লাইকে নিরাপত্তা বিপন্ন করার দুটি ধারা এবং রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনার একটি ধারায় দোষী প্রমাণিত করেন। ৮৫৬ পৃষ্ঠার রায়ে আদালত জানায়, লাই যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে বারবার পদক্ষেপ নিতে উস্কানি দিয়েছেন এবং তিনি একটি অপরাধী চক্রের মূল পরিকল্পনাকারী। এই মামলায় তার পত্রিকার ১৬১টি প্রতিবেদন প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘ ১৫৬ দিনব্যাপী বিচার প্রক্রিয়ায় জিমি লাই নিজের পক্ষে ৫২ দিন আদালতে সাক্ষ্য দেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞার আহ্বান জানানোর অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তবে আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলে মন্তব্য করেছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জিমি লাই দোষী সাব্যস্ত, জাতীয় নিরাপত্তা মামলার রায় সোমবার
হংকংয়ের বিশিষ্ট গণতন্ত্রপন্থি নেতা ও ‘অ্যাপল ডেইলি’র প্রতিষ্ঠাতা জিমি লাইকে চীনের জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) এই মামলার চূড়ান্ত সাজার রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর বিচারক এসথার তোর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৭৮ বছর বয়সী লাইকে নিরাপত্তা বিপন্ন করার দুটি ধারা এবং রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনার একটি ধারায় দোষী প্রমাণিত করেন। ৮৫৬ পৃষ্ঠার রায়ে আদালত জানায়, লাই যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে বারবার পদক্ষেপ নিতে উস্কানি দিয়েছেন এবং তিনি একটি অপরাধী চক্রের মূল পরিকল্পনাকারী। এই মামলায় তার পত্রিকার ১৬১টি প্রতিবেদন প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘ ১৫৬ দিনব্যাপী বিচার প্রক্রিয়ায় জিমি লাই নিজের পক্ষে ৫২ দিন আদালতে সাক্ষ্য দেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞার আহ্বান জানানোর অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তবে আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলে মন্তব্য করেছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…