বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে বিশ্বব্যাপী বয়কটের ডাক

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে বিশ্বব্যাপী বয়কটের ডাক

ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স সম্প্রতি সতর্ক করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ লঙ্ঘনের এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, গত এক বছরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আমেরিকার দ্বিমুখী আচরণ, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রচ্ছন্ন সমর্থন এবং মেক্সিকো, গ্রিনল্যান্ড বা ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি করছে।

অধ্যাপক কলিন্স আরও উল্লেখ করেন, নাইজেরিয়ায় বোমা হামলা এবং ভেনেজুয়েলায় অনুপ্রবেশ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো ঘটনাবলি ওয়াশিংটনের আগ্রাসী নীতির বাস্তব চিত্র তুলে ধরেছে। অভ্যন্তরীণ বিষয়েও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ২০২৬ সালের শুরু থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের (এনফোর্সমেন্ট) গুলিতে ক্যালিফোর্নিয়ার কিথ পোর্টার জুনিয়র এবং মিনেসোটার রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেটিসহ কমপক্ষে তিনজন নাগরিক প্রাণ হারিয়েছেন। ক্যামেরাবন্দি এই হত্যাকাণ্ডগুলো সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের অহিংস আন্দোলনের পথ অনুসরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই সামরিকবাদ ও বর্ণবাদী নীতির মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক কলিন্সের মতে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বয়কট, আমাজন বা গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বা কোচেলার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান এড়িয়ে চলা হতে পারে আমেরিকাকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোর কার্যকর পথ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...