টানা ৬৭ বছর শিক্ষকতা, ৯০ বছর বয়সেও বিশ্ব রেকর্ড বেভারলির
নব্বই বছর বয়সেও যেন বয়সের কোনো ধরাছোঁয়া নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট কান্ট্রি ডে স্কুলের ইংরেজি শিক্ষিকা বেভারলি হ্যানেট প্রাইস টানা ৬৭ বছর ধরে শিক্ষকতা করে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। গত সোমবার (২ ফেব্রুয়ারি) স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অসাধারণ অর্জনের জন্য সম্মাননা জানানো হয়।
১৯৫৮ সালে কর্মজীবন শুরু করা এই প্রবীণ শিক্ষিকার ছাত্রতালিকায় রয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা রবিন উইলিয়ামস এবং মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের মতো প্রতিষ্ঠিত ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারই এক ছাত্র, টনি ও এমি পুরস্কারজয়ী অভিনেতা কোর্টনি বি. ভ্যান্স। তিনি জানান, বেভারলি তাকে লেখার সৌন্দর্য এবং নিজের চিন্তাভাবনা সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে শিখিয়েছিলেন, যে শিক্ষাটুকু তিনি আজও অভিনয়ের পেশায় কাজে লাগান।

অবসর নিয়ে কোনো পরিকল্পনা নেই বেভারলির। তিনি জানান, এই স্কুলটির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং ছাত্রদের পাঠদানই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই তিনি আমৃত্যু শিক্ষকতা চালিয়ে যেতে চান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
টানা ৬৭ বছর শিক্ষকতা, ৯০ বছর বয়সেও বিশ্ব রেকর্ড বেভারলির
নব্বই বছর বয়সেও যেন বয়সের কোনো ধরাছোঁয়া নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট কান্ট্রি ডে স্কুলের ইংরেজি শিক্ষিকা বেভারলি হ্যানেট প্রাইস টানা ৬৭ বছর ধরে শিক্ষকতা করে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। গত সোমবার (২ ফেব্রুয়ারি) স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অসাধারণ অর্জনের জন্য সম্মাননা জানানো হয়।
১৯৫৮ সালে কর্মজীবন শুরু করা এই প্রবীণ শিক্ষিকার ছাত্রতালিকায় রয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা রবিন উইলিয়ামস এবং মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের মতো প্রতিষ্ঠিত ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারই এক ছাত্র, টনি ও এমি পুরস্কারজয়ী অভিনেতা কোর্টনি বি. ভ্যান্স। তিনি জানান, বেভারলি তাকে লেখার সৌন্দর্য এবং নিজের চিন্তাভাবনা সুশৃঙ্খলভাবে প্রকাশ করতে শিখিয়েছিলেন, যে শিক্ষাটুকু তিনি আজও অভিনয়ের পেশায় কাজে লাগান।

অবসর নিয়ে কোনো পরিকল্পনা নেই বেভারলির। তিনি জানান, এই স্কুলটির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং ছাত্রদের পাঠদানই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই তিনি আমৃত্যু শিক্ষকতা চালিয়ে যেতে চান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…