বিজ্ঞাপন

জিসিসির ৬ দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন মাইলফলক

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৬ পিএম
জিসিসির ৬ দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন মাইলফলক

বিশ্ববাজারে চলমান বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ভারত নিজেদের জন্য এক নতুন কৌশলগত দিগন্ত তৈরি করতে যাচ্ছে। দেশটি এখন উপসাগরীয় ছয়টি দেশের সাথে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জিসিসি (GCC) প্রতিনিধিদের সাথে আলোচনার রূপরেখা চূড়ান্ত করতে ‘টার্মস অব রেফারেন্স’-এ সই করেছেন। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকাকে হটিয়ে জিসিসি ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে পরিণত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রত্ন পাথর, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক দ্রব্যের রপ্তানি এই বাণিজ্যের প্রধান চালিকাশক্তি। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর আগে ভারত সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সাথে আলাদাভাবে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে।

বিজ্ঞাপন

এই অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় কর্মী কর্মরত থাকায় এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভারতের এখন এশিয়ার প্রতিবেশী বাজারগুলোর দিকে ঝুকে পড়া উচিত। এই চুক্তি সফল হলে ভারতীয় পেট্রোকেমিক্যাল ও তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর জন্য বিশাল সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন পিছিয়ে থাকার পর এই আলোচনা আবার শুরু হওয়াকে ভারতের কূটনীতি ও অর্থনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...