বিজ্ঞাপন

গভীর রাতে সিকিমে ১৩ বার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লেন হাজারো মানুষ

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৩ পিএম
গভীর রাতে সিকিমে ১৩ বার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লেন হাজারো মানুষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে গভীর রাতে ভূমিকম্পের এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে রাজ্যটিতে অন্তত ১৩ বার কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই ধারাবাহিক কম্পনের কারণে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বস্তির খবর হলো এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার দেড়টার দিকে গেলসিং এলাকায় প্রথম শক্তিশালী কম্পনটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫ এবং ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। এরপর পরবর্তী সাড়ে চার ঘণ্টায় আরও ১২টি পরাঘাত আঘাত হানে। এর মধ্যে মঙ্গনে ৭টি, নামচিতে ৪টি এবং রাজধানী গ্যাংটকে ৩ দশমিক ১ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

শীতের রাতে হঠাৎ এই কম্পনে পর্যটনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কায় হোটেল ও বাসভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...